রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে রাজপথে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪১৯ Time View

 

বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পুনরায় ছাত্ররাজনীতি চালুর দাবিতে আয়োজিত ছাত্রলীগের সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন।

আজ রোববার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং সরকারি-বেসরকারি কলেজ শাখার নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।

 

বুয়েট প্রশাসনের ছাত্ররাজনীতি নিষিদ্ধকে বেআইনি ও অসাংবিধানিক উল্লেখ করা এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন আবিরের হলের সিট বাতিলকে অন্যায্য দাবি করে এ সমাবেশ ডেকেছে ছাত্রলীগ।

সরেজমিনে দেখা যায়, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজীবুল ইসলাম ও সজল কুণ্ডুর নেতৃত্বে একটি দল সমাবেশস্থলে এসেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, ইডেন মহিলা কলেজ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের একটি দল শহীদ মিনারে অবস্থান নিয়েছে। মিছিল নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা আসছেন সমাবেশস্থলে।

এ সময় ‘জামায়াত-শিবিরের আস্তানা, এ বাংলায় হবে না’ ‘জঙ্গিবাদের আস্তানা, গুঁড়িয়ে দাও’সহ নানা স্লোগান দিতে দেখা যায় এ দলগুলোকে।

গত ২৮ মার্চ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেনসহ একদল নেতা-কর্মী বুয়েটে ‘মহড়া’ দেন।

এ ঘটনায় ছাত্রলীগের প্রবেশে সহায়তাকারীদের একাডেমিক ও হল থেকে বহিষ্কার, ৩০ ও ৩১ মার্চ টার্ম ফাইনালসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন, ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের পদত্যাগসহ ৫ দাবিতে আন্দোলন করছেন বুয়েটের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের জেরে ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের ইমতিয়াজ হোসেন রাহিমের (ইমতিয়াজ রাব্বি) হল বাতিল করেছে প্রশাসন।

এদিকে গভীর রাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের প্রবেশকে ‘অনিয়মতান্ত্রিক’ বলে মন্তব্য করেছেন উপাচার্য ড. সত্য প্রাসাদ মজুমদার। এ ঘটনায় তদন্ত করতে ইতোমধ্যে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে বুয়েট প্রশাসন।

উপাচার্য বলেন, কেউ (ক্যাম্পাসে) প্রবেশ করা অবশ্যই অনিয়মতান্ত্রিক। কে এসেছে তাকে আগে চিহ্নিত করতে হবে। চিহ্নিত না করে তো শাস্তি দেওয়া যাবে না। তার জন্য সময় প্রয়োজন। যদি কোনো নিরাপত্তারক্ষী বহিরাগত ব্যক্তিদের ঢুকতে দিয়ে থাকেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।

তবে শিক্ষার্থীদের টার্ম ফাইনাল বর্জনকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন উপাচার্য। তিন বলেন, আমরা পরীক্ষা স্থগিত করিনি। তারা পরীক্ষা স্থগিতের আবেদনও করেনি। তারা এখানে ভুল করেছে। পরে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য আবেদন করলে একাডেমিক কাউন্সিল তা বিবেচনা করতে পারে বলে জানান তিনি।

একইসঙ্গে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচাললের পদত্যাগের কথাও ভাবছে না বিশ্ববিদ্যালয় বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের পদত্যাগের বিষয়ে আমরা ভাবছি না। এটা স্বাভাবিক প্রক্রিয়া, নিয়ম অনুযায়ী সময়মতো হবে। শিক্ষার্থীরা দাবি করতেই পারে। তবে দাবির মুখে আমরা ব্যবস্থা নিতে পারি না।

প্রসঙ্গত, ২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24