শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত, গণকবরে সর্বস্তরের শ্রদ্ধা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩৬৮ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুরঃ

ফরিদপুরে  যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  হয়েছে। ২৬ মার্চ ভোরে (সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে) ৩১বার তোপধ্বনি এবং সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টায় শহীদ স্মৃতিফলকে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ, সংরক্ষিত নারী আসনের এমপি ঝর্না হাসান, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, ফরিদপুর প্রেস ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক এবং বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহরের শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন প্রতীকী গণকবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এছাড়াও সকাল সাড়ে ৮টায় শেখ জামাল স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা করা হয়। জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এবং পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। সালাম শেষে পুলিশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কুচকাওয়াজ প্রদর্শনী হয়।

এ ছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো বিকেল ৪টায় শহরের কবি জসীম উদ্দীন হলে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা,প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোকসজ্জা,  আলোচনাসভা, ও ইফতার মাহফিল ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24