বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ফরিদপুরের ভাঙ্গায় বাস উল্টে নিহত ২; আহত ১০

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৪০১ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগামী একটি বাস উল্টে ঘটনাস্থলে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ (৮ মার্চ) শুক্রবার রাত ১ টা ৫০ মিনিটে ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাবলাতলা বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা লোকাল থানা, হাইওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধারকার্যক্রম সম্পন্ন করেন।

এসময় ঘটনাস্থলে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো: নোমান শিকদার।

নিহতরা হলেন, পাবনা জেলার সাথিয়া থানার পুনডুরিয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুরুজ (৪৫) ও অজ্ঞাত যুবক (৪৮)। এছাড়াও আহত নারী ও পুরুষসহ প্রায় ৮ জন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এরমধ্যে গুরুতর আহত দুইজনকে ভাঙ্গা থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেছেন কর্রতব্যরত চিকিৎসক। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

হাইওয়ে থানার উপ-পরিদর্শক নোমান শিকদার জানায়, বরগুনা থেকে ঢাকাগামী বেপরোয়া গতির ইমরান ট্রাভেলস নামের একটি বেস ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উপড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহত হন অন্তত প্রায় ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালায়।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলীত বাসটি হাইওয়ে থানা হেফাজতে আনা হয়েছে। বাসটির চালক ও হেলপার পলাতক থাকায় তাদেরকে আটক করা যায় নি। মরদেহ দুটি তার পরিবারের কাছে হস্তান্তরের প্রকৃয়া চলছে। এ ঘটনায় মামলা প্রকৃয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24