শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

নতুন ৭ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৪০৬ Time View

 

নতুন করে শপথ নিয়েছেন টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় জায়গা পাওয়া নতুন সাত প্রতিমন্ত্রী।আজ শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে শপথ নেন তারা।

বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।এরআগে, রাষ্ট্রপতির নির্দেশক্রমে শুক্রবার বিকেলে মন্ত্রিপরিষদের সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতজনকে প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রিপরিষদে নতুন সাত প্রতিমন্ত্রী হলেন মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল ওয়াদুদ, মো. নজরুল ইসলাম চৌধুরী, বেগম রোকেয়া সুলতানা, বেগম শামসুন নাহার, বেগম ওয়াসিকা আয়শা খান এবং বেগম নাহিদ ইজাহার খান।

এরআগে, গত ১১ জানুয়ারি টানা চতুর্থ বার প্রধানমন্ত্রীর শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি এখন বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী। ওই দিনই শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নির্বাচনে ২২৩টি আসনে বিজয়ী হয়েছে নৌকা। জোট শরিকরাও নৌকা প্রতীকে নির্বাচন করে দুটি আসন পেয়েছে। জাতীয় পার্টি পেয়েছে ১১ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন। প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসন বাগিয়ে নিয়েছেন। যদিও তাদের প্রায় সবাই আওয়ামী লীগের নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24