মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

চট্টগ্রামে এস আলম চিনির মিলে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪০৬ Time View

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম রিফাইন্ড সুগার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ (৪ মার্চ) সোমবার বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। তবে বিকেল সাড়ে ছয়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।জানা যায়, কারখানার গোডাউন থেকে বিকেলে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের উপ-পরিচালক আবদুল মালেক সমকালকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে ভবনটিতে প্রচণ্ড ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপকদের কাজ করা কঠিন হয়ে পড়েছে। সাড়ে ছয়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

চট্টগ্রামের কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশন, লামা বাজার, আগ্রাবাদ, চন্দনপুরা স্টেশনের ১০টি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

কারখানা সুত্রে জানা যায়, গোডাউনে ব্রাজিল থেকে আমদানি করা ১ লাখ টন চিনির কাঁচামাল ছিল, যা পুড়ে গেছে।ঘটনাস্থলে কর্ণফুলী থানা-পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24