শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬০৫ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাঁকাকুড়া গ্রামে ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ কার্তিক চন্দ্র সাহা (৪২) ও মো. আব্দুল হালিম (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

আটককৃত দুই মাদক কারবারী হলো- মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দাশরা গ্রামের মৃত ননী গোপাল সাহার ছেলে কার্তিক চন্দ্র সাহা ও অপর কারবারি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো.আব্দুল হালিম।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.আবু বক্কর সিদ্দিক,সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমাছ হোসেন, এএসআই মো. আরিফুল ইসলাম, এএসআই রিপন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বৃহস্পতিবারে বাকাকুড়া গ্রামে অভিযান চালায়।

এসময় ময়মনসিংহ-থ-১১-০১৩৯ নং একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে এবং তার গতিরোধ করে এবং সিএনজিটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ মাদক কারবারি কার্তিক চন্দ্র সাহা ও মো.আব্দুল হালিমকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মাদক কারবারীরা  ডিবি পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানিয়েছে তারা মদ গুলো গাজীপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এব্যাপারে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24