রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন প্রকল্প নেওয়া হবে: আব্দুর রহমান

লিয়াকত হোসেনঃ
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮২ Time View

 

লিয়াকত হসেন,ফরিদপুরঃ

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান এমপি বলেছেন,মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে ভরপুর করে দেব।মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব একথা বলেন।এসময় মন্ত্রী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় আটটি গ্রুপের মধ্যে আটটি মিল্কিং মেশিন বিতরণ করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এসময় বলেন, মানুষকে ঋণের নামে টাকা পয়সা দিয়ে ১৪ গুণ সুদসহ ফেরত নিচ্ছে, তারপরেও ঋণ শোধ হয় না। এরকম করে বহু মানুষ সর্বস্ব হারাচ্ছেন। তারাই আবার নোবেল পুরস্কার পাচ্ছে। আর আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মাটি, ঘাস, এই প্রকৃতির ঘ্রাণ শুঁকে শুঁকে, কোনো মানুষটি একটু কষ্টে আছে, কোনো মানুষটি বিষণ্ন আছে, কোনো মানুষটির একটা কাজ জোগানো যায়, সেটি খুঁজে খুঁজে বের করেন।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাসের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মধুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এলডিপিপি প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডা. গোলাম রব্বানী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনূন আহমেদ অনিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মিজানুর রহমানসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24