শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ভাঙ্গায় হাজী হাশিয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮৮ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন আলগী ইউনিয়নের মানিকদীতে ”স্কুলের চোখে কলেজ দেখা” প্রতিপাদ্যকে সামনে রেখে হাজী হাশিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ ফেব্রুয়ারি) সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার মো: ফারুকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত-এ-খুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহলাদ বিশ্বাস, বিদ্যালয়ের দাতা সদস্য ও পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন, আগলী ইউপি চেয়ারম্যান ম.ম.সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ও (অব:) পুলিশ পরিদর্শক গিয়াসউদ্দিন মিয়া আরজু, সদ্য নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি তাইবুর রশীদ, বিশিষ্ট শিক্ষানুরাগী মজিবুর রহমান, ইউপি সদস্য, মো: কামরুজ্জামান। এছাড়াও শিক্ষার্থীদের অবিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু করা হয়। শুরুতেই ৬ষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হিমায়েত হোসেনসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। এরপর সাংস্কৃতিক ইভেন্টে সংগীত,নৃত্য ও কবিতা আবৃত্তি করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার মুজাহিদ হোসেন ও কামরুল হাসান বাচ্চু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24