মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুরে আজ থেকে জসীম পল্লীমেলা শুরু

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৬৩ Time View

 

লিয়াকত হোসেনঃ

ফরিদপুরে আজ থেকে শুরু হচ্ছে জসীম পল্লীমেলা। পল্লীকবি জসীম উদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেলা আজ (২ ফেব্রুয়ারি)  শুক্রবার বিকেলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ও পল্লীকবির জামাতা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম।

এ সময় ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ. কে. আজাদসহ কবি পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে  এ আয়োজন। থাকবে দেশীয় বিভিন্ন পণ্যের স্টলের পাশাপাশি নানা বিনোদনের ব্যবস্থা।

শহরতলির অম্বিকাপুর গ্রামে পল্লীকবির বাড়ির আঙিনায় কুমার নদের পাড়ে বসছে জসীম পল্লীমেলা। এ আয়োজন ঘিরে ফরিদপুরে চলছে উৎসবের আমেজ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে  ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় মেলার মূল মঞ্চে পরিবেশিত হবে পল্লীকবি রচিত গান, গীতিনাট্যসহ লোকসংস্কৃতি।

মেলার সব স্টল তৈরির কাজ শেষ। কবির বাড়ি, কবর, পথঘাট রং ও সাজসজ্জা করা হয়েছে। এ বছর মেলায় দুই শতাধিক স্টলে থাকবে গ্রামীণ সংস্কৃতির সঙ্গে মিশে থাকা নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য। বিনোদনের জন্য থাকছে সার্কাস, নাগরদোলা, নৌকাসহ শিশুদের জন্য বিভিন্ন রাইড।

মেলায় আসা দর্শনার্থীদের জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা থাকবে, যাতে সবাই নির্বিঘ্নে এটি উপভোগ করতে পারেন। তাদের নিরাপত্তা নিশ্চিত ও আয়োজন সফল করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জসীম ফাউন্ডেশনের সভাপতি ও ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

সাধারণত প্রতিবছর ১ জানুয়ারি কবির জন্মদিনে এই মেলা হয়ে থাকে। এ বছর নির্বাচনের কারণে দেরিতে বসছে মেলা। গান, কবিতা আর গল্পের মধ্য দিয়ে সবার মাঝে বেঁচে থাকুক আবহমান বাংলার পল্লীকবি জসীম উদ্দীন– এমনটাই প্রত্যাশা গ্রামীণ এই উৎসবের আয়োজক ও সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24