শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরের ভাঙ্গায় ১০ বছর পর মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২৫ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুরঃ

মাদক  মামলায় ১০ বছর ধরে পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার সাহা (৪৫)। গতকাল মঙ্গলবার রাতে সিলেট শহর  থেকে গ্রেফতার হন তিনি।

ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মামুন-আল-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, দীর্ঘ সময় পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার সাহাকে গ্রেফতার করা গেছে। জানা গেছে, প্রদীপ কুমার সাহা মুনসুরাবাদ গ্রামের সুনিল সাহার ছেলে।

পুলিশ জানায়, ২০০৮(মামলা নম্বর ভাঙ্গা জিআর-১৭৩/০৮) ও ২০১৩(মামলা নম্বর ভাঙ্গা জিআর-৩৩৫/১৩) সালে পৃথক দুইটি মাদক মামলা হয় প্রদীপ সাহার বিরুদ্ধে। উক্ত দুই মাদক মামলায় যথাক্রমে ০২ ও ০৫ বছর করে মোট ৭ বছরের  সাজা হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মামুন-আল-রশিদ বলেন,দীর্ঘদিন আসামি পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে সিলেট শহর হতে সাব-ইন্সপেক্টর কবির হোসেন মোল্লার নেতৃত্বে ভাঙ্গা থানার একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24