মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুরের ভাঙ্গায় সরকারি ভবন নির্মাণ সম্পর্কিত সংশোধিত শীর্ষক মতবিনিময়সভা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭০ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ  (২৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ (২য় পর্যায়ে) (১ম সংশোধিত) প্রকল্প শীর্ষক চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণের লক্ষ্যে স্থানীয়   অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় কর্মশালা সভা অনুষ্ঠিত।

শহিদুল কনসালটেন্ট লিমিটেড কর্তৃক আয়োজিত ও শান্তনু দের সঞ্চালনায়  উপজেলার নতুন হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইএমইডি)  মুহাম্মদ শাহাদাত হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত পরিকল্পের পরিচালক মোঃ মাহবুব আলম,  ফরিদপুর এলজিইডি‍‍`র নির্বাহী প্রকৌশলী মোঃ শহীদুজ্জামান খান ও ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ-খুদা।

এছাড়াও অতিথি হিসেবে আলোচনায় আরো অংশ নেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা, সৈয়দ শাহিন আলম শাহাবুর,ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা, মুনসুর আহমেদ মুন্সী, ম ম সিদ্দিক মিয়া,  উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিনকসহ উপজেলার সকল দাপ্তরিক প্রতিনিধি বৃন্দ।

 

বক্তারা নতুন ভবন নির্মাণে ত্রুট-বিচ্যুতি ও সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন।তবে নির্মাণের আগে যদি এই আলোচনা হতো হয়তো ভবনটি আরো আধুনিকায়ন করা সম্ভব হতো বলে মনে করেন বক্তারা। এতে করে সরকারের অর্থ আরো সঠিক উপায়ে  খরচের বিষয়ে সহায়ক হতো। অল্প জমিতে বহুতল ভবন নির্মাণ করে লিফট স্থাপন করে একাধিক  দপ্তর একই ভবনে বসার ব্যবস্থা হলে জনসাধারণ উপকৃত হবেন এবং কর্মকর্তাদের কাজে আরো বেগবান হবে বলে মনে করেন। ভবিষ্যতে ভবন নির্মাণের স্কীম তৈরিতে আরো আধুনিকায়নের বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24