মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ফরিদপুরের ভাঙ্গায় নিবন্ধিত হতদরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭৬ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ”দেশীয় মাছ রক্ষা পেলে, খাদ্য,পুষ্টি সবই মিলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত হতদরিদ্র মৎস্যজীবীদেরদের মাঝে উপকরণ (খোয়ার ও ছাগল) বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্ত্বরে এ ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়।

ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত-ই খুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী, উপজেলা মৎস্য অফিস সহকারী , উপজেলা মৎস্য মাঠ সহায়ক কর্মীসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার ২০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ২টি করে মোট ৪০টি ছাগল ও ২ টি ছাগলের জন্য একটি করে মোট ২০ টি খোয়ার বিতরণ করা হয়।

এর আগে সকালে উপজেলা পরিষদ হলরুমে ঝিনুক,শামুক ও মুক্তাচাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24