শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় অমর একুশে বইমেলা ও ঘুরি উৎসবের উদ্বোধন

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০২ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গায় আবু ইউসুফ স্টেডিয়ামে প্রথমবারের মতো ঘুরি উৎসব ও ৪ দিনব্যাপী অমর একুশে বই মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় ।আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ঘুরি উৎসব ও বই মেলার আয়োজন করা হয়।

 

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত-এ খুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ভাঙ্গা পৌরসভার মেয়র এ.এফ.এম.ডি রেজা, ভাঙ্গার সাবেক ও বর্তমান গোপালগঞ্জের কোটালীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মিরন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশীদ।

অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে বেলুন ও পায়রা উড়িয়ে অমর একুশে বইমেলা ও ঘুরি উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কামরুল আহসান তালুকদার পিএএ।

এরপর প্রধান অতিথি বইমেলায় অংশগ্রহণ করা বিভিন্ন স্টল পরিদর্শন ও স্টেডিয়ামের ভিতর উড়তে থাকা রঙ বেরঙের হরেকরকম ঘুরি উড়ানোর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন।সন্ধ্যায় ঘুরি উৎসবে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এরআগে অমর একুশে বইমেলায় স্থানীয় বিশিষ্ট কবি,লেখক ও প্রকাশকদের নিকট থেকে বই গ্রহণ ও উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি কামরুল আহসান তালুকদার পিএএ।

শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরুতেই চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীগোষ্ঠী জয় বাংলা বাংলাদেশ শিরোনামে একটি নাটক পরিবেশন করে। এরপর স্থানীয় শিল্পীগোষ্ঠী দেশাত্মবোধক সংগীত,নৃত্য, আবৃত্তি পরিবেশন করে।

অনুষ্ঠানটির যৌথভাবে সঞ্চালনায় ছিলেন  সৈয়দ জাহিদ হাসান, দিলীপ দাস ও পলাশ বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24