বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরের ভাঙ্গায় মিথ্যা মামলা দিয়ে প্রবাসীদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

লিয়াকত হোসেন:
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫৪ Time View

 

লিয়াকত হোসেন, ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীদের নামে মিথ্যা ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী রেমিটেন্স যোদ্ধা।

আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন মালোয়শীয়া প্রবাসী রুবেল মোল্লা।

এসময় তিনি বলেন, গত ১১ জানুয়ারি ভাঙ্গা উপজেলার ছোট খারদিয়া এলাকায় আধিপত্য বিস্তার কে কেনার করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। কিন্ত সংঘর্ষের সময় মালোয়শীয়া প্রবাসী আমি রুবেল মোল্লা ও আমার ভাই পান্নান মোল্লা আমাদের মালিকানাধীন বাড়ি ভাঙ্গায় পৌরসভার দাড়িয়ার মাঠ এলাকায় অবস্থান করি। আমাদেরর বাড়িতে যাওয়া আসার সিসিটিভি ফুটেজ রয়েছে। ঘটনার সময় আমারা গ্রামের বাড়ি ছোট খারদিয়াতে অবস্থান না করলেও আমাদরে মামলার আসামি করা হয়। এখন আমরা আবার বিদেশে যেতে পারছি না। এমন অবস্থায় একজন প্রবাসী হিসাবে আমরা আবার মালোয়শীয়া গিয়ে রেমিটেন্স যোদ্ধা হিসাবে রেমিটেন্স সংগ্রহ করতে পারি সেই সুযোগ চাই।

এসময় আরো উপস্থিত ছিলেন পান্নান মোল্লা, হাসিনা বেগম ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, এই মামলায় তদন্ত চলছে তদন্ত সাপেক্ষ বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। কেউ যদি ঘটনার সাথে যুক্ত না থাকে তার নামে কোন প্রতিবেদন নাম থাকবে না ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24