বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

যারা নৌকায় ভোট দিয়েছেন তাদেরকে স্যালুট; নিক্সন চৌধুরী

লিয়াকত হোসেনঃ
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৭ Time View

 

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘এতদিন নৌকায় যারা ভোট দিয়েছেন তাদের প্রতি আমার স্যালুট। টানা তিনবার এই আসনে নৌকা হারেনি হেরেছেন ব্যক্তি জাফরুল্লাহ। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রেখে এই আসনকে মডেল আসন হিসেবে তৈরি করব। আপনারা দোয়া করেন আগামীতে আপনাদের এই নৌকার ভোট আমার দিকেই আসবে।’

গত শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড বালুর মাঠে নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনপরবর্তী মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান অতিথি বক্তব্যের তিনি এ কথা বলেন। নিক্সন চৌধুরী বলেন, ‘উন্নয়নের ধারাকে ব্যাহত করতে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।’

হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট হিরো উকিলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মাতুব্বর, হামিরদী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিলন মাতুব্বর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24