বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুর-৪ আসনে নিক্সনের হ্যাট্রিক বিজয়; হ্যাট্রিক পরাজয় জাফর উল্লাহ’র

লিয়াকত হোসেন :
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৪২৩ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর:

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরীর কাছে টানা তৃতীয়বারের মতো হারলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ। তিনি দলটির সভাপতিমণ্ডলীরও সদস্য।

এর আগে ২০১৪ সালে আনারস প্রতীক নিয়ে প্রথমবার জাফরউল্লাহকে ২৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন নিক্সন চৌধুরী। ২০১৮ সালে সিংহ প্রতীকে ৪৮ হাজার ভোটে তার বিপরীতে দ্বিতীয়বার জয় পান তিনি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী জাফরউল্লাহকে ২৪ হাজার ভোটে হারিয়ে হ্যাটট্রিক করলেন নিক্সন চৌধুরী।

গতকাল রোববার রাতে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফলে ঈগল প্রতীক নিয়ে নিক্সন চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট।

ফরিদপুর ৪ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন, তরিকত ফেডারেশনের মাকসুদ আহম্মেদ, সুপ্রিম পার্টির মো. আলমগীর কবির, বাংলাদেশ কংগ্রেসের নাজমুন নাহার ও তৃণমূল বিএনপির প্রিন্স চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24