শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ফরিদপুরে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৩ Time View

ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন। এর আগে দুপুর ১টার দিকে কোরআন তেলাওয়াত, গিতা ও বাইবেল পাঠের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।

নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করেন।ফরিদপুরের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলের প্রার্থী, তাদের নেতাকর্মীরা মিছিল করে এই সমাবেশে যোগ দিচ্ছেন। সবুজ, খয়েরি, হলুদ, সাদাসহ বিভিন্ন রঙের টি-শার্ট, টুপি পরে মিছিল নিয়ে আসেন দলের নেতাকর্মীরা।

ব্যানার, পোস্টার এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা মিছিল করছেন। কাঠ ও কাগজের বিভিন্ন ধরনের নৌকা নিয়ে মিছিলে এসেছেন অনেকে। ঢোল, বাঁশিসহ নানা ধরনের বাদ্যের সঙ্গে তারা নেচে স্লোগান দিচ্ছেন।সমাবেশ পরিচালনা করছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24