রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরের ভাঙ্গায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

লিয়াকত হোসেন:
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৯ Time View

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো সাতজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের দিকে যাচ্ছিল। লেগুনাটি ভাঙ্গা পৌরসভার খারাকান্দি নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ ছাড়া  আরও ৭ জন আহত হন।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মেহেদী মাতুব্বর (২৫), আলগী ইউনিয়নের নওয়াকান্দা গ্রামের হাফিজুল ইসলাম (৪০) ও ফরিদপুরের মধাখালী উপজেলার সিরাজুল ইসলাম (৩৫)।

এ ছাড়া আহত ৭ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং সাতজন আহত হন। ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24