শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

নৌকার বিজয়ীরা আমার ডান হাত,স্বতন্ত্ররা বাম হাত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৩ Time View

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ীদের ডান হাত এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের নিজের বাম হাত হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার (জানুয়ারি ২৮) রাতে গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।বৈঠক শেষে গণভবন গেটে স্বতন্ত্র সংসদ সদস্যরা সাংবাদিকদের এ কথা জানান।

ফরিদপুর-৩ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ বলেন,  আমরা তো সবাই চেয়েছি, দল থেকে আমরা নৌকা পাইনি সবাই। আমরা দলের বিভিন্ন পদে আছি, বিভিন্ন দায়িত্বে আছি। আমরা আওয়ামী লীগেরই লোক। স্বতন্ত্র হলেও অনেক জায়গায় দেখা যাচ্ছে, আমরা আওয়ামী লীগের পদে আছি, আবার একদিকে স্বতন্ত্র। এলাকায় আমাদের কাজকর্ম করতে সমস্যা হচ্ছে। এজন্য আমরা যেহেতু দলের মধ্যে আছি সেজন্য আমাদের একত্রিত করা হোক।

স্বতন্ত্রভাবে নির্বাচিত আওয়ামী লীগের এ নেতা বলেন,  তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, স্বতন্ত্র হিসেবেই তোমরা কাজ করো। আমার এখানে কোনো সমস্যা হবে না। কারণ এটা (নৌকায় বিজয়ী) আমার ডান হাত, এটা (স্বতন্ত্রভাবে নির্বাচিত) আমার বাম হাত। তোমরা এটাও আমার, এইটাও আমার। নৌকা প্রতীক নিয়ে যারা জয়ী হয়েছে এরাও আমার। আর যারা আওয়ামী লীগের পদে আছে: বিভিন্ন পদে দায়িত্বে আছে, নৌকা চেয়েছিল কিন্তু নৌকা পায় নাই তারাও আমার। তিনি কাউকে আলাদাভাবে দেখছেন না।

ঢাকা-১৮ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেত মো. খসরু চৌধুরী বলেন, ওনার ম্যাসেজ ছিল, আমার ডান হাতও আমার, বাম হাতও আমার। আপনারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন। আপনারা বেশি সময় পাবেন সংসদে, আমার দলীয় যারা আছে, তাদের চেয়েও বেশি প্রায়োরিটি পাবেন।

স্বতন্ত্র সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বেই চলতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন, তোমরা আওয়ামী লীগেরই লোক, আওয়ামী লীগেই আছো। সুতরাং আমরা মনে করি যে, আমরা আওয়ামী লীগেই আছি এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদে আমরা ভূমিকা পালন করব।স্বতন্ত্র সংসদ সদস্যরা সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনোনয়নে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দায়িত্বভার অর্পণ করেছেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যাদের অধিকাংশই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।  আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24