রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নানা আয়োজনে অম্বিকাপুরে পল্লীকবি জসীম উদ্‌দীনের ১২১তম জন্মবার্ষিকী পালিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪৬২ Time View

 

পল্লীকবি জসীম উদ্‌দীনের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে নিজ বাড়িতে আলোচনা সভা ও দোয়া হয়েছে।   গতকাল সোমবার সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর সকাল ৮টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসি মো. কামরুল আহসান তালুকদার। এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, প্রফেসর মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, অধ্যাপক এম এ সামাদ। এছাড়াও আনছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাফর শেকসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তারা কবির কর্মজীবন ও বাংলা পল্লী সাহিত্যে তাঁর অবদানের কথা তুলে ধরেন এবং কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

 

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম পল্লীকবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর সাহিত্য পরিষদ, আনছার উদ্দিন উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।

এরপর কবির আরও ৪৫টি গ্রন্থ প্রকাশিত হয়। সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ কবি ১৯৭৬ সালে ইউনেস্কো পুরস্কার, ১৯৬৮ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডি. লিট উপাধি ও ১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত হন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ওই দিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পৈতৃক ভিটায় কবিকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24