রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঝিনাইগাতী লায়ন্স ক্লাব অব ঢাকা রজনীগন্ধা’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুরঃ
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৫১৫ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুরঃ

লায়ন্স ক্লাব অব ঢাকা রজনীগন্ধা’র উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।আজ (২৬ জানুয়ারি)  শুক্রবার ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ শাহানাজ কমপ্লেক্স ভবনে ও শ্রীবরদী উপজেলার বালিজুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য,বিশিষ্ট সমাজকর্মী লায়ন্স এমডি জসিম মাহমুদের সভাপতিত্বে ও আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম মডেল কলেজের অধ্যক্ষ ইমরুল কায়েসের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সংগঠক দিনাজপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের হিসাব রক্ষণ কর্মকর্তা লায়ন্স মোহাম্মদ আনোয়ার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পিএ লায়ন্স জাহিদুর রহমান।এ সময় ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন গ্রামের ৪ শতাধীক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

উল্লেখ্য,লায়ন্স জসিম মাহমুদ ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম এলাকার একজন কৃতি সন্তান। সে বর্তমানে ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং কেন্দ্রীয় যুবলীগের নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24