শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আগামী ২ ফেব্রুয়ারি থেকে ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৫৪০ Time View

 

ফরিদপুরে প্রতিবারের ন্যায় এবারও আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা। ফরিদপুর শহরতলীর অম্বিকাপুরে গোবিন্দপুর গ্রামে কুমার নদের পাশে পল্লী কবি জসীম উদদীনের বাড়িসংলগ্ন জসীম উদ্যানে এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগ।

ওইদিন বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা ও পল্লী কবি জসীম উদদীনের জামাতা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীর বিক্রম)। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফরিদপুর জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি মো. কামরুল আহসান তালুকদার।মেলার প্রচার ও প্রকাশনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটন আলী জানান, ২ ফেব্রুয়ারি শুরু হয়ে এ মেলা চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় সার্কাসের সঙ্গে থাকবে গ্রাম বাংলার লোকজ, কারু ও চারু পণ্যের পসরা সমৃদ্ধ ২২০টি স্টল।

এছাড়াও প্রতি দিন মেলা প্রাঙ্গণে জসীম মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরসহ দেশের বিভিন্ন জেলার অর্ধশতাধিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান এ মঞ্চে গান, নাচ, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

প্রসঙ্গত, ১৯৮৮ সাল থেকে পল্লী কবির বাড়ি সংলগ্ন কুমার নদের পাড়ে জসীম পল্লী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ওই বছর ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ১ জানুয়ারি পল্লী কবির জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। মেলার ব্যাপ্তিকাল প্রথমে একদিন ও পরে তিন দিন করা হয়। পরে সাত, পনের ও এক মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। ১৯৯১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দীন আহমেদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এলে এ মেলার গুরুত্ব বেড়ে যায়। পরবর্তীতে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন এ মেলার আয়োজন শুরু করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24