সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

আগামীকাল ফরিদপুরে প্রধানমন্ত্রীর জনসভা; শহরজুরে সাজ সাজ রব

লিয়াকত হোসেনঃ
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৪২৯ Time View
নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন শেখ হাসিনা

 

ঘনিয়ে আসছে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামীকাল (২ জানুয়ারি) মঙ্গলবার ফরিদপুরে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এ নির্বাচনী জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দলীয় প্রধানের আগমন উপলক্ষে রাজেন্দ্র কলেজ মাঠ প্রস্তুত করা হচ্ছে। সভামঞ্চের রং করার কাজ চলছে জোরেশোরে। এছাড়া শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ চলছে রঙের কাজ।ফরিদপুর শহরে বিরাজ করছে সাজসাজ রব।মাঠের একদিকে অবস্থিত স্থায়ী মঞ্চ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তাবেষ্টনি নির্মাণ করা হয়েছে। মাঠে নারী ও পুরুষের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে।

 

ফরিদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ফারুক হোসেন বলেন, প্রধানমন্ত্রীকে ফরিদপুরে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আগামী ৭ জানুয়ারি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে নেত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্য গুরুত্ব বহন করবে।এ সভায় ফরিদপুরের বাকি তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24