বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ভোট দিলেন ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ,কে আজাদ

লিয়াকত হোসেনঃ
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৭ Time View

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।আজ রোববার (৭ জানুয়ারি) শহরের হিতৈষী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে ফরিদপুর পৌরসভার সাজেদা কবিরউদ্দিন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ঈগলের দুই এজেন্টকে মেরে বের করে দেয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ কার্যক্রম। আসনটির সাজেদা কবিরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম শুরু আগে থেকে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। এতে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত শামীম হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ (ঈগল), জাতীয় পার্টির এসএম ইয়াহিয়া (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের এমএ মুঈদ হোসেন (ডাব), বাংলাদেশ সুপ্রিম পাটির দেলোয়ার হোসেন (একতারা) এবং জাতীয়তাবাদী আন্দোলনের গোলাম রাব্বানী খান (নোঙ্গর)।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এরমধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী এবং ৮৫২ জন তৃতীয় লিঙ্গের ভোটার। এবারের নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ২৫টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24