বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৯ Time View

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী ২৭ ডিসেম্বর তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। আজ সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আগামী ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনী প্রথম জনসভা করা হবে। প্রতীক বরাদ্দের পর আজ থেকেই দলের নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় নামবে জানিয়ে ওবায়দুল কাদের আচরণবিধি মেনে চলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান। ওবায়দুল কাদের দাবি করেন, এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বি তাপূর্ণ হবে। জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে বলেও দাবি তার।

৪০ বিশিষ্ট নাগরিকদের বিবৃতির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বুদ্ধিজীবীরা বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। এই বিবৃতি দেওয়ার আগে তাদের নির্বাচনে আনার ব্যাপারে তাগিদ দেওয়া উচিত ছিল। ট্রেনের ফিসপ্লেট খুলে ফেলা হলো, হরতাল অবরোধ এসব কি সমর্থন করেন তারা? হরতাল-অবরোধ ও জ্বালাও-পোড়াওয়ের যারা সমর্থন দেন তারা তো বিশিষ্ট নাগরিক নন, বিএনপির পক্ষে কাজ করছেন।’

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, শফিকুল ইসলাম শফিক, মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24