শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় কুমার নদীর ব্রিজের নিচ থেকে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬৯৮ Time View

ফরিদপুরের  ভাঙ্গায় কুমার নদীর উপর অবস্থিত বাসস্টান্ড ব্রিজের নিচ থেকে সৌরভ মালো (২১) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার কুমার নদের উপর জোড়া ব্রিজের নিচে থেকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত সৌরভ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মাঝিকান্দা এলাকার স্বপন মালোর ছেলে বলে জানা গেছে। সে নগরকান্দা মহাবিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।

নিহতের খালাতো ভাই সুজন মালো জানান, সৌরভ লেখাপড়ার পাশাপাশি  ফরিদপুর শহরের হাজী শরিয়াতুল্লাহ মাছ বাজারে পার্টটাইম মহরির কাজ করতো।

বৃহস্পতিবার বাসে করে ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রা পথে তার মায়ের সঙ্গে কয়েকবার ফোনে কথা হয়। বিকেল ৫টার পরে ভাঙ্গা নেমে মায়ের সাথে ফোনে কথা বলে সে।

 

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় তাকে শহরে না গিয়ে বাড়িতে চলে আসতে বলে। কিন্তু তার কিছুক্ষণ পর থেকে আর ফোন রিসিভ হয় না। পরে পরিবারের লোকজন ভাঙ্গা থানায় জানিয়ে রাতভর তাকে খোঁজাখুঁজি করতে থাকে।

এরপর গতকাল শুক্রবার সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড ব্রিজের তলা থেকে সৌরভের লাশ উদ্ধার হয়।

 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জিয়ারুল ইসলাম মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।ব্রিজের নিচে পাথরের ব্লকের উপর থেকে লাশটি উদ্বার করে। এসময় প্রাথমিক সুরতহালে তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।

লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

পরিবার জানায়, দুই সন্তানের মধ্যে বড় মেয়ে কয়েক বছর আগে মারা গেছে। আজ একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24