সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ব্যতিক্রমধর্মী বাইলিঙ্গুয়াল ‘ভিউজ বাংলাদেশ’ অনলাইন সংবাদমাধ্যমের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৯ Time View

 

আজ  বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) হোটেল সোনরগাঁওয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ভিউজ বাংলাদেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।’প্রমোটিং পজিটিভ বাংলাদেশ’ স্লোগানে দেশের নতুন ধারার অনলাইন সংবাদমাধ্যম ‘ভিউজ বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক  যাত্রা শুরু হলো।

খবরের সঙ্গে খবরের বিশ্লেষণধর্মী দেশের প্রথম বাইলিঙ্গুয়াল ভিউজ পোর্টালে একই সঙ্গে বাংলা ও ইংরেজিতে কনটেন্ট আপলোড করা হয়। লেখক ও সাংবাদিক রাশেদ মেহেদীর সম্পাদনায় দেশের প্রথম ব্যতিক্রমী এই ভিউজ পোর্টালকে স্বাগত জানাতে সোনারগাঁও হোটেলে এসেছিলেন প্রথিতযশা শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং ব্যাংকাররা।

উদ্বোধনী  এ অনুষ্ঠানে ভিউজ বাংলাদেশে প্রতিনিধিত্বমূলক মতামতের প্রতিফলন ঘটবে বলে আশা প্রকাশ করেন প্রধান অতিথি আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ভিউজ বাংলাদেশ ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরার অঙ্গিকার করছে। বাংলাদেশে অনেক নেতিবাচক বিষয় আছে।  কিন্তু আমরা ইতিবাচক বিষয় নিয়ে এগিয়ে যেতে চাই। স্বাধীনভাবে সত্যের কাছে দায়বদ্ধ থেকে ভিউজ বাংলাদেশ খবর প্রচার করবে বলেও আশা করেন তিনি।

অর্থনীতিবীদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, এটি নতুন ধরনের সংবাদমাধ্যম। এখানে খবরের সঙ্গে মতামতগুলো সঙ্গে সঙ্গে জানা যাবে। তিনি আরও বলেন, আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ। ভিউজ বাংলাদেশ দেশের সব মানুষের কথা তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন।

ভিউজ নেটওয়ার্কের চেয়ারম্যান শরীফা আক্তার বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য পড়ে শোনানো হয়। উপস্থিত সুধিজনেরা ভিউজ বাংলাদেশের অগ্রযাত্রায় শুভকামনা ব্যক্ত করে বক্তব্য রাখেন।

‘ভিউজ বাংলাদেশ’- এর সম্পাদক রাশেদ মেহেদী তাঁর বক্তব্যে বলেন, ‘ক্লিকবেটের বাইরে সিরিয়াস কনটেন্ট তৈরি করার স্বপ্ন নিয়েই ভিউজ নেটওয়ার্কের যাত্রা শুরু। আমরা এমন সংবাদ দিতে চাই যা মানুষের কাজে লাগবে। আমরা আমাদের ভাবনাটা দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরতে চাই। মতামতের জন্য সম্পাদক দায়ী নয়- আমরা এই মতবাদের সঙ্গে বিশ্বাসী নই। অবশ্যই মতামতের জন্য সস্পাদক দায়ী। সামাজিক মাধ্যমে যেকেউ মতামত দেয়, সেজন্য কোনো দায়িত্ব থাকে না। তাই আমাদের এখানে দায়িত্বের সঙ্গে মতামত প্রকাশিত হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হক, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, চিকিৎসক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা, লেখক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জিয়াউদ্দীন আহমেদ, দৈনিক সমকালের উপ-সম্পাদক মাহবুব আজিজ, সাংবাদিক মহসীন হাবিব, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসিমুল গণি, কৃষি অর্থনীতিবীদ ড. জাহাঙ্গীর আলম, বৈশাখী টেলিভিশনের চেয়ারম্যান মুশফিক ইনাম, আলোকচিত্র নাসির আলী মামুন, কবি মোহন রায়হান ও সাংবাদিক মধুসূদন মণ্ডল।

 

রাশেদ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভিউজ বাংলাদেশের সহকারী সম্পাদক গিরীশ গৈরিক।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিউজ বাংলাদেশের ভিউজ ও বার্তা সম্পাদক মারিয়া সালাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24