সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

বিদেশি ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলে র‍্যাবের তল্লাশি

নিজস্ব সংবাদদাতা :
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫১ Time View

 

বিএনপি-জামায়াতের  নাশকতা ও সহিংসতা প্রতিরোধে রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনে তল্লাশি অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বিদেশি ডগ স্কোয়াড দিয়ে তল্লাশির পাশাপাশি যাত্রীদেরও তল্লাশি করা হয়।আজ  বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মতিঝির মেট্রোরেল স্টেশনে এই তল্লাশি অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, মেট্রোরেল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে র‌্যাব। মেট্রোরেলের স্থাপনায় যাতে  কোনো ধরনের নাশকতা ও সহিংসতা না হয় সে লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা  হয়েছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, সবসময় দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য তৎপর থেকে ও বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রম চালায় র‌্যাব। মেট্রোরেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এ স্থাপনার নিরাপত্তার জন্য র‌্যাব সদা তৎপর এবং পুলিশের সঙ্গে একাত্ম হয়ে কাজ করে যাচ্ছে।

মেট্রোরেলের স্টেশনগুলোতে সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা নিয়োজিত থাকেন। তাছাড়া মেট্রোরেলের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে বিভিন্ন রকম তথ্য সংগ্রহের মাধ্যমে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়। র‌্যাব-৩ এর একটি দল মতিঝিল মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম চালিয়েছে। এটি আমাদের রুটিন নিরাপত্তার একটি অংশ। এই কার্যক্রম এর আগেও ছিল, আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24