সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

নৌকায় ভোট দিলে উন্নয়ন পাবেন, ঘরে ঘরে চাকরি মিলবে-নিলুফার জাফর উল্লাহ

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৭ Time View

 

গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোনাখোলা গ্রামে শরীফুজ্জামান শরীফের বাড়িতে ফরিদপুর-৪ আসনের নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহ’র  এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নিলুফার জাফর উল্লাহ  বলেন, নৌকায় ভোট দিলে উন্নয়ন পাবেন, ঘরে ঘরে চাকরি মিলবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

তিনি বলেন, বিগত ১০ বছরে কিন্তু পিছিয়ে ছিলাম না আমরা, বিনা পয়সায় বহু লোকের চাকরি দিয়েছি।তবে এমপি হতে পারলে আরও অনেক এগিয়ে যেত।আমি যখন এমপি ছিলাম তখন মাদক ছিল না।এখন ঘরে ঘরে মাদকের ছোয়া।আমরা করোনার সময় বস্তা ভরে ভরে খাবার পৌঁছে দিয়েছি।আমরা তো আপনাদের ভুলে যাই নাই।

তিনি আরও বলেন, গত ১০ অক্টোবর প্রধানমন্ত্রীর জনসভায় ভাঙ্গার কোনো লোক ছিল না, সব লোক হলুদ গেঞ্জি পরে শিবচর থেকে এনে ভোরবেলায় মাঠে প্রবেশ করিয়েছিল।যাকে দিয়ে করিয়েছিলেন সে কিন্তু এখন নাই।বহিরাগতদের কেন এত প্রশ্রয় দেন? আপনাদের বিবেকে এটা লাগে নাই? আপনারা ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে বিজয় করবেন, আমরা আপনাদের উন্নয়ন দেব।

আলগী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুকসানা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, ১নং যুগ্ম সম্পাদকভিপি শরিফুজ্জামান শরীফ, ফেরদৌস জামান, তৌহিদুর রহমান বুলবুল, এটিএম ফরহাদ নান্নু, মোহাম্মদ পলাশ মিয়া, ৯নং ওয়ার্ডের মহিলা ভোটারবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24