রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৫১১ Time View
নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল বাংলাদেশ

হার দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ টিম দ্বিতীয় ম্যাচেও হারের স্বাদ পেল। এতে তিন ম্যাচের সিরিজে ২-০ তে জিতে নিল নিউজিল্যান্ড। এদিন সেঞ্চুরির ঠিক আগেই নিজেদের উইকেট খুইয়ে নিজেদের কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন উইল ইয়াং কিংবা হেনরি নিকোলস। তবে তার চেয়েও বেশি দুর্ভাগা ভাবতে পারেন বাংলাদেশের সৌম্য সরকার। রেকর্ডবুক তোলপাড় করা এক ইনিংস খেলেও হারের মুখ দেখেছেন তিনি। দীর্ঘদিন পর রানের মুখ দেখলেও বাংলাদেশকে সৌম্য সরকার জেতাতে পারলেন না দুই কিউই ব্যাটারের কারণে।

বুধবার (২০ ডিসেম্বর) নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমে পিচে ঘাসের আধিক্য আর মাঠে বাতাস থাকার পরেও বাংলাদেশের পেসারদের কাছ থেকে গতি আর সুইংয়ের দেখা মেলেনি। দুর্বল বোলিংয়ের সুবাদে টাইগারদের উপর চড়াও হয়েছিলেন উইল ইয়াং এবং হেনরি নিকোলস। একজন করেছেন ৮৯, অন্যজনের রান ৯৫। তাদের এই দুই ইনিংসে ভর করেই নেলসনে কিউইরা জয় পেয়েছে ৭ উইকেটের ব্যবধানে। একইসঙ্গে তিন ম্যাচের সিরিজ জয়টাও নিশ্চিত করেছে স্বাগতিকরা।

নেলসনের সাক্সটন ওভালে বুধবারের ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ডকে ২৯২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। শুরুতেই ভালো কিছুর দরকার ছিল কিউইদের জন্য। সেই ভালো শুরুটাই এনে দিলেন দুই কিউই ওপেনার রাচিন রবীন্দ্র এবং উইল ইয়াং। বাংলাদেশের পেসাররা যেন পিচের ফায়দা নিতেই ভুলে গেলেন। তিন পেসার শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব আর হাসান মাহমুদের কেউই সুবিধা করতে পারেননি কিউই ওপেনারদের সামনে।

শুরুতে কিছুটা সাবধানী খেললেও যতই সময় গড়িয়েছে টাইগার পেসারদের ওপর ততই চড়াও হয়েছেন ইয়াং এবং রাচিন। আগের ম্যাচেই দুর্দান্ত শতক হাঁকিয়েছিলেন ইয়াং। সেটাই ধরে রাখলেন সিরিজের দ্বিতীয় ম্যাচেও। আর রাচিন তো বিশ্বকাপ থেকেই আছেন দুরন্ত ফর্মে। পাওয়ারপ্লের দশ ওভারে কিউইদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৬১। শেষ পর্যন্ত অবশ্য ১১তম ওভারে এসে ভেঙেছে এই দুজনের জুটি। দলীয় ৭৬ রানের মাথায় ব্যক্তিগত ৪৫ রান করে আউট হন রাচিন।

তবে এই উইকেটের পরেই যেন বাংলাদেশ ম্যাচ থেকে আরও অনেকটাই ছিটকে পড়ে। দ্বিতীয় উইকেট জুটিতে হেনরি নিকোলসকে নিয়ে উইল ইয়াং। দুজন মিলে গড়েছেন ১২৮ রানের জুটি। স্পিন কিংবা পেস কোন বিভাগেই এই জুটির সামনে সুবিধা করতে পারেনি। সাদামাটা বোলিংয়ে প্রতিপক্ষকে মূলত রানই উপহার দিয়ে গিয়েছেন টাইগার বোলাররা। শেষমেষ টাইগারদের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়ে সিরিজ নিশ্চিত করে কিউইরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24