শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৫ Time View
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। তিনি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজ সোমবার বঙ্গভবনে ‘বড় দিন’ উপলক্ষ্যে খ্রিষ্ট ধর্মাবলম্বী নেতবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ; এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করে আসছে। বড়দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা ছাড়াও রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস হাইকমিশন এবং কূটনৈতিক মিশনের সদস্যরা। শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতির সঙ্গে আরও উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতি বলেন, যীশু খ্রীষ্টের আদর্শ যুদ্ধ-বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের নয়। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, আবহমানকাল থেকে এদেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24