শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

দৌলতদিয়ার নিষিদ্ধ পল্লীতে যৌন উত্তেজক ওষুধ খেয়ে মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫৬ Time View

 

রাজবাড়ীর জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় যৌন উত্তেজক ওষুধ সেবনে আ. সালাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সালাম জামালপুর জেলা সদরের হরিবাড়ি গ্রামের মৃত কেসমত আলীর ছেলে।

গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে দৌলতদিয়া রেলস্টেশন এলাকার একটি আবাসিক বোডিংয়ে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে নিহত আ. সালাম দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন গাউছিয়া রাজশাহী আবাসিক বোডিংয়ে রাত্রি যাপনের জন্য ওঠেন।  গতকাল বৃহস্পতিবার ভোরে তিনি অসুস্থবোধ করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণ বন্ধু বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই ব্যক্তি দৌলতদিয়া যৌনপল্লী থেকে যৌন উত্তেজক ওষুধ সেবন করে আবাসিক বোডিংয়ে আসেন। এরপর তিনি বোডিংয়ে অবস্থানকালে অসুস্থবোধ করলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24