বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দুর্নীতির প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব: ভূমিমন্ত্রী জাবেদ

চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৮ Time View

 

আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক  নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘আমাকে অসম্মানিত করার চেষ্টা করে লাভ হবে না। আমি দুর্নীতি করেছি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। আমি নিজের পকেট ভরতে আসিনি। দেশের কাজ ও মানুষের কাজ করতে রাজনীতিতে এসেছি। সরকারকে যতটুকু সহযোগিতা করা যায়, নিজের সামর্থ্য অনুযায়ী ততটুকু করেছিযাবে

তিনি আরও বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন রাজনীতি করেছেন। আল্লাহর হুকুম ছিল না, নানা কারণে বাবা মন্ত্রী হতে পারেননি। কিন্তু আনোয়ারার মানুষের আশা ছিল বাবু মিয়া (আখতারুজ্জামান চৌধুরী বাবু) মন্ত্রী হবেন। সে আশা আমার মাধ্যমে আল্লাহ পূরণ করেছেন। দুইবার মন্ত্রী হয়েছি। দুইবার মন্ত্রী হয়েছি বলে দেশের কাজ অনেক বেশি করতে পেরেছি। সততার সঙ্গে কাজ করেছি। আমার সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমার ১০ বছরের মন্ত্রিত্বকালে কেউ বলতে পারবে না আমি এক টাকার দুর্নীতি করেছি। এটা ওপেন চ্যালেঞ্জ।’

ভূমিমন্ত্রী বলেন, ‘আমি ব্যবসায়ী পরিবারের সন্তান। ব্যবসা-বাণিজ্য করেছি। ব্যবসা না করলে চলব কী করে? ব্যবসা করে চলতে হবে। আমি তো চুরি-চামারি করিনি। দেশের ও মানুষের হক খেয়ে আমি চলতে পারব না। হারামের পয়সা আমার দরকার নেই। দুর্নীতি হলো হারামের পয়সা। এমপি-মন্ত্রী হয়ে আমি ব্যবসা করিনি। আমার বাবা ব্যবসায়ী ছিলেন, আমিও ব্যবসায়ী। ব্যবসা করে আয় করেছি।এসব বলে নৌকার সমর্থনে স্লোগান ধরেন তিনি। মানুষকে ভোটকেন্দ্রে এসে আবারও নৌকাকে জয়ী করতে আহ্বান জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ ইদ্রিচ ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য রাশেদুল ইসলাম চৌধুরী রাসেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24