বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

চট্টগ্রামে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ৬ ম্যাজিস্ট্রেটের অভিযান

চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৯ Time View

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের চাক্তাই, রিয়াজুদ্দিন বাজার, দুই নাম্বার গেইটের কর্ণফুলী মার্কেট, পাহাড়তলী বাজার ও আগ্রাবাদের চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটে  পেঁয়াজের মূল্য, মজুদ পর্যবেক্ষণ ও পাইকারি থেকে খুচরা বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৬ জন  নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

নগরের আগ্রাবাদের চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। তিনি সেখানের ৫০টির অধিক দোকানদারকে সর্তক করেন। এছাড়াও একজন ক্রেতাকে ২ কেজির বেশি পেঁয়াজ  বিক্রি না করতে অনুরোধ করেন। খুচরা পর্যায়ে পেঁয়াজের বর্তমান মূল্য অনুযায়ী ১২০ টাকার বেশি বিক্রি না করতে সর্তক করেন।

 

নগরের ২ নং গেইটের কর্ণফুলী বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। বাজারে ক্রয়-বিক্রয় রশিদ অসংরক্ষণ ও উচ্চমূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ সাকিব স্টোরকে ৫ হাজার, ফিরোজ  স্টোরকে ৫ হাজার, আবদুল হাকিম স্টোরকে ১০ হাজার, খাজা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া চাক্তাইয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। তিনি এক মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পাহাড়তলী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খ্রীসা অভিযান পরিচালনা করে ৮ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। নগরের কাজীর দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা।  অভিযানে ৩ মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এদিকে, নগরের রিয়াজুদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, পেঁয়াজের মূল্য ও মজুদ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। বাজারে জরিমানার পাশাপাশি তাদেরকে সর্তক করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24