রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

এ সপ্তাহে রিজার্ভ বেড়েছে ১৫১ কোটি ডলার

অনলাইন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৩ Time View

এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে ১৫১ কোটি ৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। বর্তমানে নিট রিজার্ভের পরিমাণ দুই হাজার ৬৮ কোটি ১০ হাজার মার্কিন ডলার (বিপিএম৬) বা ২০ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগে ১৪ ডিসেম্বর রিজার্ভের পরিমাণ ছিল ১ হাজার ৯১৬ কোটি ৯০ লাখ ২০ হাজার মার্কিন ডলার (বিপিএম৬) বা ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণসহ অন্যান্য উৎস থেকে ডলারের যোগ হওয়ায় এ রিজার্ভ দাঁড়াল।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাচিত সাপ্তাহিক অর্থনৈতিক সূচকে এ তথ্য তুলে ধরা হয়েছে। গত ১২ ডিসেম্বর আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ দশমিক ৮৯ মিলিয়ন ডলার অনুমোদন করে। এর দুইদিন পর শুক্রবার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে এ ডলার যোগ হয়। একই দিনে এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণের ৪০০ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। অন্যান্য উৎস থেকেও আরও রিজার্ভ জমা হয়। রিজার্ভের অর্থে গঠিত ইডিএফসহ বা গ্রস রিজার্ভের পরিমাণ বর্তমানে দুই হাজার ৬০৪ কোটি ৯৮ লাখ বা ২৬ দশমিক ৫ বিলিয়ন ডলার।

এক সপ্তাহ আগে ছিল দুই হাজার ৪৬২ কোটি ৭৩ লাখ ৬০ হাজার বা ২৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার। এক সপ্তাহে গ্রস রিজার্ভ বেড়েছে ১৪২ কোটি ২৪ লাখ ৪০ হাজার বা ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। এ হিসাবে নিট রিজার্ভের চেয়ে গ্রস রিজার্ভের কম বেড়েছে। আগামী মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর প্রায় এক বিলিয়ন ডলার দায় পরিশোধের পর রিজার্ভ আবার ১৯ বিলিয়ন ডলারে নামবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24