শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আজ থেকে খুললো মেট্রোরেলের সবক’টি স্টেশন

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪৫ Time View

 

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনের মধ্যে দিয়ে খুলেছে আগারগাঁও-মতিঝিল অংশের সব স্টেশন। আজ  রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টা থেকে মেট্রোরেলের এই দুই স্টেশনে যাত্রী চলাচল শুরু করে।

এর মাধ্যমে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মোট   ১৬ টি স্টেশনই চালু হলো।এর আগে ১৩ ডিসেম্বর থেকে ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়। বছরের শেষ দিনে চালু হলো আরও দুটি স্টেশন।

কারওয়ান বাজার স্টেশনে নামার পর যাত্রী বলেন, সকালে কারওয়ান বাজার স্টেশনে নামলাম। মেট্রোরেল কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল খোলা থাকবে। আর উত্তরা- আগারগাঁও অংশে ট্রেন চলছে সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)  ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইটে এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে মেট্রোরেলের রুট অ্যালাইনমেন্টের এক কিলোমিটারের মধ্যে ফানুস না ওড়ানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।  এজন্য ডিএমপি কমিশনারের কাছেও নিষেধাজ্ঞা দিতে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24