বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৬২১ Time View
সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ (নৌকার) সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে । এসময়য় তিনি নৌকাকে উন্নয়নের প্রতীক হিসেবে উল্লেখ করেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকার প্রতি জনগণকে আস্থা রাখার আহবান জানান। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো মানুষ অবহেলিত থাকবে না। আমাদের সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বক্তৃতা দানকালে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন তৎপরতার কথা তুলে ধরেন। প্রায় ১৫ মিনিটব্যাপী দেয়া ভাষণে তিনি বলেন, লীগ সরকার উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূর করেছে। ১০ টাকায় ব্যাংক একাউন্ট চালু করেছে। জামানত ছাড়াই কৃষি ঋণ ও কৃষি উপকরণে ভর্তুকির ব্যবস্থা করেছে। বিভিন্ন নামে অনেক ভাতা চালু করেছে।

নির্বাচনী জনসভায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কণ্যা শেখ রেহানা, আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন, খালিদ মাহমুদ চৌধুরী, বিপ্লব বড়ুয়া, রংপুর-২ আসনের নৌকার প্রার্থী ডিউক চৌধুরী ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24