সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

রাজধানীতে বিএনপির গণসংযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৪ Time View
রাজধানীতে বিএনপির গণসংযোগ

অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে রাজধানীতে বিএনপি গণসংযোগের কর্মসূচি পালন করেছে। ঘোষণা অনুযায়ী আজ এবং আগামীকালও এ কর্মসূচি অব্যাহত থাকবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের কলাবরেটর হিসেবে কাজ করছে। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা নব্য রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে উত্তরায় গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানার উদ্যোগে উত্তরা ১১নং সেক্টরের কাঁচাবাজারে লিফলেট বিতরণ করেন তিনি।

বৃহস্পতিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৯/১০ জন নেতা-কর্মী নিয়ে এলিফেন্ট রোড এবং পরে নাটক সরণীর বেইলি রোড দোকানের কর্মচারীর কাছে, ফুটপাতের পথচারী, রিকশা ও সিএনজি চালক যাত্রীদের হাতে ৭ জানুয়ারির ভোট বর্জনের লিফলেট তুলে দেন। নির্বাচন বর্জনে লিফলেট বিতরণকালে তিনি বলেন ‘একতরফা ডামি নির্বাচনের প্রচারণায় নেমে প্রধানমন্ত্রী “সন্ত্রাসীদের” ভাষায় হুঙ্কার দিলেও জনগণ ভোট কেন্দ্রে যাবে না। ৭ জানুয়ারির সাজানো ভাগ-বাটোয়ারার নির্বাচন জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে ওরা ছাড়া কেউই ভোট কেন্দ্রে যাবে না।

তিনি বলেন, সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। ওরা নীল-নকশার নির্বাচন করে ক্ষমতায় বসে থাকলেও জনগণ জানে তারা অবৈধ একটি গায়ের জোরের সরকার। রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। এ নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কারণ, বিদেশিরা দেখছে কীভাবে জনগণের ভোটাধিকার হরণ করে ডামি প্রার্থী সাজিয়ে সরকার একটি একতরফা নির্বাচন করছে।

এ সময়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ নেতারা ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24