মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

প্রথম ধাপে ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে আজ

অনলাইন ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৪ Time View

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ ১৩টি জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। সোমবার (২৫ ডিসেম্বর) প্রথম ধাপে ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড সরবরাহ করা হবে। রোববার (২৪ ডিসেম্বর) সব জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো ইসির এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম ও স্ট্যাম্প প্যাড-সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ২৫ ডিসেম্বর গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বিতরণ করা হবে। তবে কোনো নির্বাচনী এলাকায় মামলাসংক্রান্ত অন্য জটিলতা থাকলে সংশ্লিষ্ট জেলার ব্যালট পেপার বিতরণের তারিখ পরিবর্তন করা হতে পারে।

ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম ও স্ট্যাম্প প্যাড গ্রহণ করার জন্য পরিপত্র-১৪ অনুসরণ করে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার অথবা অন্য কোনো কর্মকর্তাকে (সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার) দুই প্রস্থ লিখিত ক্ষমতাপত্র নিয়ে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রেসে প্রেরণ করার জন্য সব রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করা যাচ্ছে।

এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার এবং পোস্টাল ব্যালট পেপার কাভার্ড ভ্যানে পরিবহন করতে অনুরোধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রথম পর্যায়ে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাঙ্গামাটি, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, ভোলা, বরগুনা, পটুয়াখালী এবং নেত্রকোণা জেলায় পাঠানো হচ্ছে ব্যালট পেপার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24