শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক, কেউ বানচাল করতে পারবে না: নানক

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৬ Time View
নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক, নির্বাচন কেউ বানচাল করতে পারবে না: নানক

 

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন কেউ বানচাল করতে পারবে না, কারণ বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা ১৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার নিজ নির্বাচনী জনসংযোগ-এর আগে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুর ৩২নং ওয়ার্ড লালমাটিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নৌকার এই প্রার্থী।

এ সময় নানক বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। বিএনপি-জামায়াত নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে, কিন্তু কোনো লাভ হবে না। দেশের জনগণ কেন্দ্রে গিয়ে ভোটদানের মধ্য দিয়ে অপশক্তিকে রুখে দেবে।

এ সময় এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের এ নেতা বলেন, ‘নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। সকল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে জয়ী হতে হয়।’ তাই নির্বাচনের প্রতিযোগিতায় প্রার্থীদের সহিংসতায় না জড়ানোর অনুরোধ জানান নানক।

নানকের নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের বর্তমান সংসদ সদস্য সাদেক খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24