রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

ববির ফরিদপুর স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল সম্পাদক মিঠুন

নিজস্ব সংবাদদাতা :
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৫১০ Time View

 

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফরিদপুর স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী বাবুল মিয়াকে সভাপতি ও মো. মিঠুন হাসানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।আগামী এক বছরের জন্য এই কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে।

গতকাল রোববার (১২ নভেম্বর) সংগঠনটির সাবেক সভাপতি গালিব ইবনে কালাম ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে মো. রাজিবুল ইসলাম, চন্দন সেন, মো. ফাহিম আলম, মো. তুহিন, সামিউল ইসলাম রিফাত, এমারত খান, সাইমুন ইসলাম সোহান, শামীম মোল্লা, আজিম সৌরভ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাইনুর রহমান তুনাজ, আফ্রিদি, আলভি অহনা। সাংগঠনিক সম্পাদক পদে মাহতাব সিদ্দিকী, সিয়াম খান, শেখ সুস্মিতা ও প্রমুখ।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আঞ্চলিক সংগঠন সক্রিয় রয়েছে যারা ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ববির ফরিদপুর স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন তেমনই একটি ছাত্র সংগঠন। নিয়মিত সেশনের পাশাপাশি সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে নানা কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছে।

উল্লেখ্য, কমিটির সাধারণ সম্পাদক  মো. মিঠুন হাসান ও সহ-সভাপতি আজিম সৌরভ উভয়েই সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের সন্তান।তারা দু’জনেই মোলামের ডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করে। তাদের উভয়ের পিতাই পেশায় শিক্ষক। মো. মিঠুন হাসান পূর্ব জরীপেরডাঙ্গীর ইব্রাহীম মুন্সির জৈষ্ঠ পুত্র। অন্যদিকে আজিম সৌরভ ছলিমদ্দিন ফকিরের ডাঙ্গীর শাহাদাত  হোসে্নের (সেলিম আকন) জৈষ্ঠ সন্তান বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24