সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ভাঙ্গায় অটোরিকশা উল্টে নিহত ২ পুলিশ সদস্য, আহত ৪

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৯৮৭ Time View

ফরিদপুরের ভাঙ্গা থানাধীন পুখুরিয়া বাসষ্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া চালকসহ আরও তিনজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ (১৭  নভেম্বর) শুক্রবার  ভোর সাড়ে ৫টায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সর্ভিস সূত্রে জানা যায়, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে ভাঙ্গা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন পাঁচজন পুলিশ সদস্য। পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। গুরুতর আহত হন চালকসহ আরও তিন পুলিশ সদস্য।

নিহতরা হলেন, ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ও কনস্টেবল নাসির হোসেন। আতরা হলেন, কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন ও মিথোয়াইচিং মারমা। আহত অটোরিকশার চালকের নাম জানা যায়নি। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতক্ষ্যদর্শী কয়েকজন জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। হঠৎ বিকট শব্দে পুখুরিয়া বাসস্ট্যান্ডে দ্রুতগতির একটি অটোরিকশা উল্টে যায়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ভেতরে আটকে পড়ে। এছাড়া সড়কে ছিটকে পড়েন একজন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা অভিযোগ করেন, হঠাৎ বৃষ্টিতে ধুলো ও কাদায় সড়ক পিচ্ছিল হয়ে গেছে। মহাসড়কে এসব অবৈধ যানে চলাচল সবসময়ই ঝুঁকিপূর্ণ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম  জানান, ঘটনাস্থলেই দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24