সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নভোথিয়েটার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব সংবাদদাতা :
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৬২১ Time View

পরিছন্ন ও শিক্ষানগরী রাজশাহীতে নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ  সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর শুভ উদ্বোধন করেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৩টি প্রকল্পের অধীনে নির্মিত ১২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এ উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হন রাজশাহীর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

পরে মেয়র নভোথিয়েটারের ফলক উন্মোচন করেন এবং নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রথম শো উপভোগ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নির্মাণে ব্যয় হয়েছে ২৩২ কেটি টাকা- যার মধ্যে শুধু ভবন তৈরিতেই গেছে ১৪২ কেটি টাকা। বাকি অর্থ ব্যয় হয়েছে নভোথিয়েটারের যন্ত্রাংশ ও অন্যান্য খাতে। এতে স্থাপন করা হয়েছে বিশ্বের আধুনিক টেলিস্কোপ। যা দিয়ে গবেষকেরা নভোমণ্ডলের গবেষণা আরও এগিয়ে নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24