
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
আজ (২৬ নভেম্বর) শনিবার বেলা ৪ টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়াও ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনে আ: রহমান,ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে শাহদাব আকবর লাবু চৌধুরী এবং ফরিদপুর-৩ (ফরিদপুর সদর) আসনে শামীম হক নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন।
Somajer Alo24