মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ২ শ্রমিক নিহত

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৮১৮ Time View

ফরিদপুর পৌরসভাধীন চরকমলাপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে সায়েম মল্লিক ও আকরাম হোসেন নামের দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটছে।

নিহত সায়েম মল্লিক ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর গ্রামের মৃত রাশেদ মুসুল্লীর ছেলে এবং আকরাম হোসেন বাবু শহরের রঘুনন্দনপুর এলাকার ছত্তার মিয়ার ছেলে।

জিএম ফারুক হাওলাদারের নির্মাণধীন ভবনটির শ্রমিক রাশেদ বলেন, ‘ছয় মাস কাজ বন্ধ ছিল। আজ  শনিবার সকালে কাজ শুরু করি। সেপটিক ট্যাংকের সেন্টারিং করা ছিল। ভেতর থেকে সেন্টারিং খোলার কাজ শুরু করি। ট্যাংকের মুখ খোলার পর সায়েম ভেতরে নামতে যায়। তখন আমরা বলেছিলাম এক ঘণ্টা পর নামতে, কিন্তু কথা না শুনে সায়েম নেমে পড়ে। সামেয় নামার পর চিৎকার দিলে আমাদের সাব-ঠিকাদার আকরাম হোসেন বাবু উপর থেকে সায়েমকে টেনে তুলতে গিয়ে নিজেও ট্যাংকে পড়ে যান। আমরা অনেক চেষ্টা করেছি তাদের তুলতে, কিন্তু পারিনি। ট্যাংকের মুখ ছোট থাকায় তাদের বের করতে পারিনি। ছয় মাস ট্যাংকের মুখ বন্ধ থাকায় ভেতরে গ্যাস হয়ে গিয়েছিল। বিষাক্ত গ্যাসের কারণে তারা দুজন মারা যায়।’

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছি এবং ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। দীর্ঘদিনের বন্ধ পানির ট্যাংকটির মধ্যে বিষক্রিয়ার তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করছি।’

ফরিদপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল সেখানে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হস্তান্তর করা হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24