মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুরে সবুজ প্রেমীদের ৫ম বর্ষ পূর্তিতে মিলন মেলা অনুষ্ঠিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৭৯৬ Time View

‘অন্ধের মতো বাঁচতে চাই না আর, সবুজে সাজাব বিশ্বের দরবারে’ এই প্রত্যয় নিয়ে ৪ বছর আগে যাত্রা শুরু হয় ফরিদপুর গার্ডেনার্স অ্যাসোসিয়েশন নামের এই সংগঠনের। অনলাইনভিত্তিক এই সামাজিক সংগঠনের পঞ্চমবর্ষে পদার্পণ উপলক্ষে ফরিদপুরে অনুষ্ঠিত হলো সবুজ প্রেমীদের মিলন মেলা।

গতকাল (৪ নভেম্বর) শনিবার বিকেলে ফরিদপুর জেলা পরিষদ ভবনের অডিটোরিয়ামে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই মিলন মেলায় সভাপতিত্ব করেন ফরিদপুর গার্ডেনার্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডার এডমিন সাগর নন্দী।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট শিপ্রা গোস্বামী।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন- ডা. তানসিভ জুবায়ের নাদিম, ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃক্ষপ্রেমী নুরুল ইসলাম, সাতক্ষীরা থেকে আগত বৃক্ষপ্রেমী শেখ শফিকুল আলম ও ফরিদপুরের সফল ছাদ বাগানি আয়েশা আশরাফী। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন  জ্যোতির্ময় বিশ্বাস ও প্রত্যাশা মোদক।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী আমাদের গড়ে তোলা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। বাড়ির আশপাশে, ছাদে এবং যেখানেই এক চিলতে জায়গা পাওয়া যাবে সেখানেই ছোট-বড় গাছ লাগিয়ে আমাদের চারপাশ সবুজ করে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24