মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুরে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৬০৭ Time View

  সারা দেশে বিএনপি-জামায়াত জোটের নৃশংসতা, মিথ্যাচার, গুজব, সন্ত্রাস-জঙ্গিবাদ ও দেশি-বিদেশি ষড়যন্ত্র ও অবরোধের বিরুদ্ধে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  কর্মসূচি পালন করা হয়। ‘বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাড়াও নারী সমাজ’ এই স্লোগান নিয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়াসহ সংগঠনটির নেতারা।

এ সময় নেতারা অবরোধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আন্দোলনের নামে পুলিশ সদস্য হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তারা আরও বলেন, বিএনপি জামায়াত জোট আন্দোলনের নামে দেশের সাধারণ জনগণের সম্পদ বিনষ্ট করছে এবং জনগণের স্বাভাবিক জীবন যাত্রাকে ব্যাহত করছে। দেশের সাধারণ জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তারা অন্যায়ভাবে হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও করছে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ তাদের এই অন্যায় কাজকে প্রতিহত করতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ থেকে সমুচিত জবাব দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24