বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় শ্রবণপ্রতিবন্ধী ১ ভিক্ষুক নিহত

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৮৩৩ Time View

ফরিদপুরের অম্বিকাপুরে ট্রেনের ধাক্কায় আহম্মদ শেখ (৮০) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। আজ  সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে শহরের অম্বিকাপুরে রেলস্টেশন প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত আহম্মদ শেখ স্টেশন সংলগ্ন অম্বিকাপুর বাজারের একটি দোকানে রাতযাপন করতেন ও দিনে ভিক্ষা করতেন। তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন।

নিহতের মামাতো ভাই লাল মিয়া বলেন, আহম্মদ শেখ দীর্ঘদিন ধরে আমার এখানে থাকতেন। তার স্ত্রী ও এক ছেলে আছে। তবে তারা কেউ তার খোঁজখবর নিতেন না। আগে রিকশা চালালেও এখন কানে শুনতে পান না বলে ভিক্ষা করা শুরু করেন। আমার ঘরের কাজ করছি তাই কিছুদিন ধরে বাজারের একটি দোকানের বারান্দায় থাকতেন তিনি।

তিনি আরও বলেন, সকালে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পা ঝুলিয়ে বসে ছিলেন। ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

ফরিদপুর স্টেশনমাস্টার রত্না বৌদ্ধ বলেন, নিহতের ঘটনা রাজবাড়ি রেল পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরবর্তী আইনি ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এটা রেলওয়ে পুলিশের বিষয়। বিষয়টি তারাই দেখবেন ও আইনি ব্যবস্থা নেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24