সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুরে কর্মরত ৪ পুলিশ কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত র‍্যাংক ব্যাজ পরালেন ঢাকা রেঞ্জের ডিআইজি

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৬৩৬ Time View

গত মঙ্গলবার (১৪ নভেম্বর ২০২৩) সকাল ১১.০০ ঘটিকায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম।এ সময় ডিআইজি  পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। পরে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা গণও ডিআইজি মহোদয়কে ফুল দিয়ে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময় ডিআইজি, ঢাকা রেঞ্জ ফরিদপুর জেলা থেকে পদোন্নতিপ্রাপ্ত  মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস,  শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা গণদের র‌্যাংক্যাংক ব্যাজ পরিয়ে দেন। ফুলেল শুভেচ্ছা প্রদান এবং র্যাংক ব্যাজ পরিধানের পর কেক কেঁটে উদযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম (বার), অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার), অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ও  মো: মারুফ হোসেন সরদার, বিপিএম-সেবা, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকাসহ পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণদের স্পাউস’সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, গত সোমবার (৬ নভেম্বর ২০২৩) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে এই পদোন্নতি প্রদান করা হয়।

এই প্রজ্ঞাপনে ঢাকা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিট থেকে ০৪ জন কর্মকর্তা পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি ও ২২ জন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24