বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

ফরিদপুরের বোয়ালমারীতে শেখ রাসেল শিশুপার্ক উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৭৩৮ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে নবনির্মিত শেখ রাসেল শিশুপার্ক সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
গত শনিবার (১১ নভেম্বর) বেলুন-ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শিশু পার্কটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন। সেইসঙ্গে শিশু কিশোর ও সর্বসাধারণের জন্য পার্কটি উন্মুক্ত করে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভিন, ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, চতুল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, দাদপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, বোয়ালমারী ইউপি চেয়ারম্যান আব্দুল হক প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলা পরিষদ সংলগ্ন প্রায় পাঁচ বিঘা জায়গার ওপর নবনির্মিত শেখ রাসেল শিশু পার্কটি তৈরি করা হয়েছে।

উপজেলা পরিষদ ও প্রশাসন কর্তৃক স্থানীয় উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত শেখ রাসেল শিশুপার্কে রয়েছে শেখ রাসেলের প্রতিকৃতিসহ দৃষ্টিনন্দন ফটক, দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর, দর্শনীয় লেক, পার্কের অভ্যন্তরে ওয়াকওয়ে, মূল ফটকের সামনে কফিশপ, শিশুদের জন্য স্লিপার, দোলনা, নৌকাসহ বিভিন্ন রাইড, রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, জিরাফ, বকসহ নানা জীবজন্তুর ভাস্কর্য, পাবলিক টয়লেটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন।
উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিশু ও কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে শেখ রাসেল শিশুপার্ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24